গণভোটে নিজেদের বিজয়ী ঘোষণা করলো রাশিয়া
ইউক্রেনের ৪টি অঞ্চলে অনুষ্ঠিত গণভোটে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ জানান, ‘গণভোট শেষ হয়েছে;‘ফলাফল পরিষ্কার’,‘রাশিয়ায় স্বাগত’।’
দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে পোস্ট করে বলেন, তার অঞ্চলে ভোট গণনা সম্পন্ন হয়েছে। রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে ৯৯ দশমিক ২৩ শতাংশ।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রিয়া নভোস্তি নিউজ এজেন্সি জানিয়েছে, খেরসন, জাপোরিঝিয়া এবং লুহানস্ক অঞ্চলেও নিরুঙ্কুশ বিজয় লাভ করেছে রাশিয়া।
আরও পড়ুন : বন্দুকধারীর হামলায় রাশিয়ায় শিশু শিক্ষার্থীসহ নিহত অন্তত ১৩
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মস্কোর এই ঘোষণা যুদ্ধের একটি নতুন কৌশল এবং ইউক্রেন ও পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বের নতুন মোড় নিচ্ছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার এক বিবৃতিতে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘রাশিয়ার কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ইউক্রেনের জন্য কিছুই পরিবর্তন করবে না’।






বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায় - tathyasangjog
September 28, 2022[…] আরও পড়ুন: গণভোটে নিজেদের বিজয়ী ঘোষণা করলো রাশি… […]
পিএফআইকে নিষিদ্ধ করল ভারত - tathyasangjog
September 28, 2022[…] […]